× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরী ধর্ষণ মামলায় অভিযুক্ত মূল হোতা গ্রেপ্তার

রংপুর অফিস

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৬ পিএম

গ্রেপ্তারকৃত আদনান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্রেপ্তারকৃত আদনান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত যুবক আদনানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি। গত বৃহস্পতিবার কুমিল্লা জেলার নাঙ্গলকোট জোড্ডা উত্তর বাংলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আদনান রংপুর নগরীর ৩১নং ওয়ার্ডের রবিউল ইসলামের ছেলে। শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

তিনি মামলার এজাহারের বরাত দিয়ে বলেন, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল আদনানের। গত ৭ আগস্ট ওই কিশোরীকে আদনান তার বোনের বাড়িতে বেড়াতে নিয়ে যায়। খাবার খাওয়ার সময় বাড়ির লোকজন বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দেয়। এ সময় আদনান কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। ঘটনাটি কিশোরী পরিবারকে জানালে গত ১ সেপ্টেম্বর তার মা বাদী হয়ে মিঠাপুকুর থানায় ধর্ষণ মামলা করেন। এরপর থেকে আদনানসহ অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। 

এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে থানা পুলিশের পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরদারি বাড়ায়। বৃহস্পতিবার এসআরবি-১৩ কুমিল্লায় অভিযান চালিয়ে আদনানকে গ্রেপ্তার করে। 

এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, আদনানকে মিঠাপুকুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা