× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাজারো মানুষের দাবি ধলাই ব্রিজ

ইফতেখার মাহমুদ পাভেল, কোম্পানীগঞ্জ (সিলেট)

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৩ পিএম

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নে টুকেরবাজার-রাজনগর খেয়াঘাটে একটি সেতুর অভাবে ভোগান্তির শিকার হচ্ছেন অর্ধলক্ষাধিক মানুষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নে টুকেরবাজার-রাজনগর খেয়াঘাটে একটি সেতুর অভাবে ভোগান্তির শিকার হচ্ছেন অর্ধলক্ষাধিক মানুষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের টুকেরবাজার ও পূর্ব ইসলামপুর ইউনিয়নের রাজনগর বাজারের মাঝখান দিয়ে বয়ে চলেছে ধলাই নদী। অর্ধশত বছর ধরে এ নদীর টুকেরবাজার-রাজনগর খেয়াঘাটে একটি সেতুর অভাবে ভোগান্তির শিকার হচ্ছেন অর্ধলক্ষাধিক মানুষ। 

এলাকাবাসীর অভিযোগ, বর্ষায় খেয়ায় ও শুষ্ক মৌসুমে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভোটের সময় এলে জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতির বাণী ফুটে জনগণের কাছে। কিন্তু আজও আলোর মুখ দেখেনি এ জনপদের স্বপ্নের সেতু। ফলে নানান ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

সরেজমিন দেখা গেছে, উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর, দক্ষিণ রাজনগর, রাজনগর নতুন বস্তি, দক্ষিণ ঢালারপাড়, মোস্তফানগর, খায়েরগাঁও, রংপুর বস্তি, চানপুর, শিমুলতলা নোয়াগাঁও, ঢালারপাড়, মেঘারগাঁও, উত্তর রণিখাই ইউনিয়নের দীঘল বাকেরপার, ফেদারগাঁও, লামাডিক্সি বাড়ী, দক্ষিণ রণিখাই ইউনিয়নের লোভাহাওর গ্রামের হাজারো মানুষ নদী পার হয়ে প্রতিদিন টুকেরবাজার হয়ে উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে যাতায়াত করে। একটি সেতুর অভাবে মালামাল পরিবহন, কৃষিপণ্য আনা-নেওয়া, শিক্ষার্থীদের চলাচল ও অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার মতো এমন দুর্ভোগ পোহাতে হয় তাদের।

খেয়ানৌকায় থাকা রহমান নামের একজন বলেন, অসুস্থ বাবাকে নিয়ে বাজারে যাচ্ছি। সেখানে ডাক্তার দেখাব। নৌকা দিয়ে পার হতে খুবই কষ্ট হচ্ছে।

বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী রূপা, সুমাইয়া, জাহানারা, সুমন, তাহসিন বলেন, নদীতে পানি থাকে যতদিন, ততদিনই ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে নদী পার হতে হয়। একটি সেতু নির্মাণ করে দিলে আমাদের ভোগান্তি লাঘব হতো।

মোস্তফানগরের সুমন, আলমগীর, দক্ষিণ রাজনগরের গুলজার, জামাল বলেন, সেতু হবে তা শুধু শুনেই যাচ্ছি। ৫০ বছরেও সেতু হয়নি। জানি না কবে সেতু নির্মিত হবে?

সাংবাদিক সোহরাব আহমদ বলেন, দীর্ঘদিনের দাবি একটি সেতু নির্মাণ হলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে পূর্ব ইসলামপুর ইউনিয়ন তথা পুরো উপজেলা।

উপজেলা প্রকৌশলী আসিফ খান রাবি বলেন, এই ব্রিজটি নির্মাণে একাদিক আবেদন করা হয়েছে, এটা আমাদের প্রস্তাবনায় রয়েছে। যেহেতু এটা বড় একটি প্রজেক্ট সেহেতু সময়সাপেক্ষের অনেক বিষয় রয়েছে, এখনও আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, ব্রিজ নির্মাণের বিষয় আমার কাছে কোনো তথ্যই নেই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা