× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খেলাধুলার মাঠে থাকলে বাচ্চারা সামাজিক হয়, একাকিত্বে ভোগে না: প্রতিমন্ত্রী

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৬ পিএম

খেলোয়ারদের সঙ্গে করমর্দন করছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। ছবি: প্রতিদিনের বাংলাাদেশ

খেলোয়ারদের সঙ্গে করমর্দন করছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। ছবি: প্রতিদিনের বাংলাাদেশ

জয়পুরহাটে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। জেলা স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকালে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী ম্যাচে আক্কেলপুর উপজেলা দলকে ২-০ গোলে হারিয়ে জয় দিয়ে আসর শুরু করেছে জয়পুরহাট পৌরসভা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় জয়পুরহাট পৌরসভা।

সপ্তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রিপন। এর নয় মিনিট পর, ১৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আহাদ।

দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করে আক্কেলপুর উপজেলা দল। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়িয়ে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও জয়পুরহাট পৌরসভার রক্ষণভাগ ভেদ করতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পৌরসভা দল।

এর আগে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।

তিনি বলেন, “একসময় ছেলেরা খেলার মাঠে থাকত। এখন টেকনোলজির যুগে খেলার মাঠ ছেড়ে গিয়ে তারা ঘরের ভেতরে আবদ্ধ হয়ে থাকে। এই আবদ্ধ অবস্থা থেকে বের করে নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করার পর থেকেই অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে তার মধ্যে এখানেও (খেলা) গুরুত্ব দিচ্ছেন।”

প্রতিমন্ত্রী বলেন, “খেলাধুলা শুধু যে শরীরের গঠন তা নয়, মনস্তাত্ত্বিক একটা জগৎ আছে, সেই জগতের পরিবর্তন খেলাধুলার মাধ্যমে আসে। খেলাধুলার মাঠে থাকলে বাচ্চারা সামাজিক হয়, একাকিত্বে ভোগে না। আজকে যে মাদক বা অনলাইন জুয়া সহ বিভিন্ন বিষয়গুলো সমাজে আসছে এখান থেকে তারা অনেক দূরে থাকে।”

তিনি আরও বলেন, “খেলাধুলাকে শুধু এর মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি পেশা হিসেবে যাতে গ্রহণ করা যায় সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। সবগুলো উপজেলাতে উপজেলা ক্রীড়া অফিসারের পদ সৃষ্টি করা হয়েছে। উপজেলাগুলোতে মিনি স্টেডিয়াম করা হচ্ছে। আমাদের জয়পুরহাট জেলায় প্রায় ৪৫ বিঘা জমির উপরে একটি মিনি স্টেডিয়াম এবং একটি স্পোর্টস ভিলেজ গড়ে তোলা হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগমসহ প্রশাসন ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটি জানায়, জেলার পাঁচ উপজেলা ও তিন পৌরসভা থেকে আটটি দল নকআউট পদ্ধতিতে টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আগামী ৯ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা