× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নজরকাড়া ঐতিহ্যের স্মারক গলাকাটা মসজিদ

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪২ এএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬ ০৯:৫২ এএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার-তাহেরপুর সড়কের পাশে দাঁড়িয়ে আছে প্রাচীন স্থাপনা গলাকাটা মসজিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার-তাহেরপুর সড়কের পাশে দাঁড়িয়ে আছে প্রাচীন স্থাপনা গলাকাটা মসজিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার-তাহেরপুর সড়কের পাশে দাঁড়িয়ে আছে প্রাচীন স্থাপনা গলাকাটা মসজিদ। সুলতানি আমলের এই মসজিদ স্থানীয় মানুষের ধর্মীয় ও সামাজিক জীবনের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। তবে মসজিদটির নির্মাণকাল, নির্মাতা ও নামকরণের ইতিহাস নিয়ে রয়েছে নানা মত। লিখিত দলিল, শিলালিপি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সরকারি নথির মাধ্যমে স্থাপনাটির প্রকৃত ইতিহাস অনুসন্ধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে নানা পুরাকীর্তি, প্রাচীন স্থাপনা ও লোককথা। এসব স্থাপনার মধ্যে স্থানীয় মানুষের কাছে বিশেষভাবে পরিচিত গলাকাটা মসজিদ। সময়ের পরিক্রমায় মসজিদটির স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্ব নিয়ে নানা আলোচনা হলেও এর নামকরণের পেছনের কাহিনী এখনও স্থানীয় মানুষের কৌতূহলের বিষয়।

স্থানীয়দের ভাষ্য, বহু বছর ধরে মসজিদটি এলাকার ধর্মীয় ও সামাজিক জীবনের সঙ্গে সম্পৃক্ত। এর প্রাচীন স্থাপত্যের বিভিন্ন বৈশিষ্ট্য, নির্মাণশৈলী এবং স্থাপনাটিকে ঘিরে থাকা লোককথা এটিকে অন্য সাধারণ স্থাপনা থেকে আলাদা করেছে। স্থানীয় পর্যায়ে মসজিদটির বয়স, নির্মাণকাল ও নির্মাতাদের পরিচয় নিয়ে বিভিন্ন মত রয়েছে। স্থানীয় ইতিহাসবিদ, গবেষক ও প্রত্নতত্ত্ববিদদের সমন্বিত উদ্যোগে এসব বিষয়ে অনুসন্ধান প্রয়োজন বলে মনে করে সচেতন মহল।

একসময় গ্রামের মানুষের ধর্মীয় কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত এই মসজিদ এখন ঐতিহ্যের স্মারক হিসেবেও মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। দূর-দূরান্ত থেকে আগ্রহী মানুষ ও ইতিহাসপ্রেমীরা মসজিদটি দেখতে আসেন। তবে যথাযথ সংরক্ষণ, পরিচর্যা ও ঐতিহাসিক তথ্য সংগ্রহের অভাবে স্থাপনাটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী মো. কামরুজ্জামান বলেন, আমাদের এই জনপদে সুলতানি আমলের গলাকাটা মসজিদসহ অনেক স্থাপনা রয়েছে। এগুলো দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনার্থী আসেন। তবে তাদের অবসরসহ বাথরুমসহ অন্য কোনো প্রতিষ্ঠান নেই। অযত্ন-অবহেলায় ঐতিহাসিক নিদর্শনগুলো আজ ধ্বংস হয়ে যাচ্ছে। তাই সংশ্লিষ্টদের এদিকে নজর দিয়ে বহু বছরের ইতিহাসকে রক্ষা করা উচিত।

বারোবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আওয়াল বলেন, ইতিহাসের অনেক অধ্যায় সময়ের স্রোতে হারিয়ে যেতে বসেছে। কিন্তু সুলতানি আমলের পুরোনো স্থাপনাগুলো সেই হারিয়ে যাওয়া সময়ের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমাদের এলাকার গলাকাটা মসজিদও তেমনই একটি স্থাপনা, যার ইট-পাথরের গায়ে লুকিয়ে আছে বহু বছরের গল্প। প্রয়োজন শুধু নির্ভরযোগ্য অনুসন্ধান, সংরক্ষণ এবং ইতিহাসের আলোয় সেই গল্পগুলোকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা।

স্থানীয়দের দাবি, শুধু ধর্মীয় স্থাপনা হিসেবে নয়, ঝিনাইদহ তথা কালীগঞ্জের ইতিহাস ও সংস্কৃতির অংশ হিসেবেও গলাকাটা মসজিদ সংরক্ষণ করা প্রয়োজন। এর নির্মাণশৈলী, বয়স, নামকরণের ইতিহাস ও স্থানীয় লোককথা নথিবদ্ধ করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এলাকার ইতিহাস আরও স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হবে।

ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, কালীগঞ্জের পুরাকীর্তি ও প্রাচীন স্থাপনাগুলো নিয়ে ইতোমধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে। বরাদ্দ পেলে শিগগিরই এগুলো সংস্কার করে পর্যটন কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা তৈরি করা হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা