× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৭ এএম

এনসিপির ধর্মপাশা উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. শাহীন কাদির। ফাইল ছবি

এনসিপির ধর্মপাশা উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. শাহীন কাদির। ফাইল ছবি

সুনামগঞ্জের ধর্মপাশায় নিজ বসতঘর থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. শাহীন কাদিরের (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহীন কাদির ধর্মপাশা গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যক্তিগত জীবনে শাহীন কাদির দুটি বিয়ে করেছিলেন। কিন্তু দুটি সংসারেই বিচ্ছেদ ঘটে। পারিবারিক ও ব্যক্তিগত জীবনের এসব টানাপোড়েন ও বিচ্ছেদের কারণে তিনি বেশ কিছু দিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

বৃহস্পতিবার রাতের কোনো এক সময় নিজ বসতঘরের দরজা বন্ধ করে ঘরের কাঠের আড়ার সাথে গলায় গামছা বেঁধে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা। দীর্ঘসময় দরজা বন্ধ থাকায় সন্দেহ হলে পুলিশকে খবর দিলে ঝুলন্ত অবস্থায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পারিবারিক হতাশা থেকে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা