× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় ভর্তি ফরমে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, ২ শিক্ষককে শোকজ

কুমিল্লা অফিস

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৬ পিএম

কারণ দর্শানোর নোটিশ ও চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কারণ দর্শানোর নোটিশ ও চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি ফরমে আওয়ামী লীগের স্লোগান ও মুজিব শতবর্ষের লোগো ব্যবহারের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় কলেজ শাখার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ ও গণিতের প্রভাষক মো. আল আমিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরে বৃহস্পতিবার এ নোটিশ দেওয়া হয়।

এর আগে ২১ সেপ্টেম্বর প্রতিষ্ঠান প্রধানকে না জানিয়ে ওই ভর্তি ফরম ব্যবহারের অভিযোগে সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।একই সঙ্গে তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করাতে প্রতিষ্ঠান প্রধানকে না জানিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের লোগো ও স্লোগান-সংবলিত ভর্তি ফরম ব্যবহার করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড আইনের পরিপন্থী উল্লেখ করে সংশ্লিষ্ট দুই শিক্ষককে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

অভিযুক্ত দুই শিক্ষকের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ থাকায় তা পাওয়া যায়নি।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ভূঁইয়া বলেন, “আমাকে না জানিয়ে ভর্তি ফরমে ওই লোগো ও স্লোগান ব্যবহার করা হয়েছে। এ বিষয়টি জানার পর সংশ্লিষ্ট দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের লিখিত জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, চান্দলা ইউনিয়নে অবস্থিত প্রতিষ্ঠানটির একাদশ শ্রেণির ভর্তি ফরমের ওপরের অংশে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এবং ‘মুজিব শতবর্ষের’ লোগো ব্যবহারের অভিযোগ ওঠে।

২১ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম শুরুর পর বিষয়টি শিক্ষার্থী ও স্থানীয়দের নজরে আসে। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভ, অসন্তোষ ও আলোচনা-সমালোচনা শুরু হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা