× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উইকন প্রপার্টিজের বিক্রয় উৎসব শুরু

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২২:১২ পিএম

চট্টগ্রামের লালদীঘিতে আন্তর্জাতিক মানের কমার্শিয়াল মেগা-প্রজেক্ট ‘জেএম হেরিটেজ মল’ নিয়ে এসেছে উইকন প্রপার্টিজ লিমিটেড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের লালদীঘিতে আন্তর্জাতিক মানের কমার্শিয়াল মেগা-প্রজেক্ট ‘জেএম হেরিটেজ মল’ নিয়ে এসেছে উইকন প্রপার্টিজ লিমিটেড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের লালদীঘিতে আন্তর্জাতিক মানের কমার্শিয়াল মেগা-প্রজেক্ট ‘জেএম হেরিটেজ মল’ নিয়ে এসেছে উইকন প্রপার্টিজ লিমিটেড। প্রকল্পটির গ্র্যান্ড লঞ্চ উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী উইকন রিটেইল ও ফ্ল্যাগশিপ শোরুম বিক্রয় উৎসব। 

উদ্বোধনী দিনে চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রখ্যাত অভিনেতা ও উইকন প্রপার্টিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তারিক আনাম খানের উপস্থিতি অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ তৈরি করে।

অনুষ্ঠানে উইকন ও পিটুপির ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা আশরাফুল ইসলাম আলভী বলেন, খাতুনগঞ্জ, টেরিবাজার, কোতোয়ালি ও লালদীঘিকে ঘিরে গড়ে ওঠা চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্যবসায়িক বলয়কে আরও শক্তিশালী করবে জেএম হেরিটেজ মল। পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার বলেন, সিটিজেন এভিনিউ মল এ অঞ্চলের মানুষের জন্য আধুনিক বাণিজ্যিক অভিজ্ঞতার নতুন দ্বার খুলবে।

এ সময় উপস্থিত ছিলেন পিটুপির চেয়ারম্যান সাদমান সাইকা সেফা, ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা আশরাফুল ইসলাম আলভী, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান, মলের ভূমি মালিক শাহজাহান মোল্লা, শাহ-ই-এমরান মোল্লা, তাজুল ইসলাম মোল্লা, নুরুল ইসলাম মোল্লা, হজরত শাহ আমানত (রহ.) মাজার শরিফের মোতোয়াল্লি শরফুদ্দিন মো. শওকত আলী খান প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা