× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪ জেলায় চারজনের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২২:০০ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

খুলনা, সাতক্ষীরা, মাগুরা ও রংপুরে পৃথক ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার হয়েছে। অফিস ও প্রতিবেদকদের পাঠানো খবর—

খুলনা: খুলনা নগরীর ডালমিল মোড় এলাকায় বাসার ভেতর থেকে ইতি আক্তার (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ইতি নগরীর ডালমিল পুলিশ ফাঁড়ির পেছনের এলাকার আলাউদ্দিন মৃধার মেয়ে। তাঁর স্বামী হৃদয় সিঙ্গাপুরপ্রবাসী।

খুলনা থানার ওসি লোকমান হোসেন বলেন, ঘটনার সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় দরজা খুলে তাঁকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও উদ্ধার হওয়া চিরকুটের বিষয়টি নিশ্চিতে তদন্ত চলছে। 

শ্যামনগর (সাতক্ষীরা) : সাতক্ষীরার শ্যানগরে সুন্দরবনের বনবিবি তলার গোলাখালী এলাকায় কেওড়া গাছ থেকে পড়ে রহমত আলী গাজী (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি শ্যামনগর উপজেলার রমজাননগরের সোরা গ্রামের ফজর আলী গাজীর ছেলে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সুন্দরবনের মাউন্দ নদীর শেষ প্রান্তের সীমান্ত খালের গোলাখালী বনবিবি তলা এলাকায় কেওড়া পাড়ার সময় এ ঘটনা ঘটে। 

সহযোগী আব্দুল হালিম জানান, রহমত কেওড়া পাড়ার জন্য গাছে উঠেছিলেন। এ সময় গাছের একটি ডাল ভেঙে রহমত নিচে পড়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করার পরপরই তাঁর মৃত্যু হয়। শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

শ্রীপুর (মাগুরা) : মাগুরার শ্রীপুরে সালেহা বেগম (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে বাড়ির অদূরে একটি গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সালেহা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মৃত কহর আলী বিশ্বাসের মেয়ে এবং ইছাপুর গ্রামের তারিকুল ইসলামের স্ত্রী।

শ্রীপুর থানার ওসি মো. ওলি মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তে মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই সলেমান বিশ্বাস বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। নিহতের স্বামী তারিকুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

বদরগঞ্জ (রংপুর) : রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের কাছে চিকলী নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তাঁর নাম গোলাপী বেগম (৭০), তিনি উপজেলার দিলালপুর সর্দারপাড়ার মৃত মকবুল হোসেনের স্ত্রী। তাঁর এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা