× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাটওয়ারীকে বিএনপি নেতার গণধোলাইয়ের হুমকি এনসিপির নিন্দা

সিলেট প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪২ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৮ পিএম

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এমদাদ হোসেন চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এমদাদ হোসেন চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই ‘গণধোলাই’ দেওয়ার নির্দেশ দিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। তাঁর এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি সিলেট মহানগর।

গত বুধবার বিকেলে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এমদাদ হোসেন চৌধুরী দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘তাদের যেখানেই পাওয়া যাবে, সেখানেই গণধোলাই দিতে হবে।’

নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, কিছুদিন ধরে তিনি ‘অযাচিত বক্তব্য’ দিয়ে আসছেন। এনসিপির তিন দাবি মেনে নেওয়া হলে ঢাকায় আর কোনো ককটেল ফুটবে না- পাটওয়ারীর এমন বক্তব্যের প্রসঙ্গ তুলে এমদাদ এটিকে ‘রাষ্ট্রদ্রোহিতা’ বলে মন্তব্য করেন। তাঁর দাবি, এনসিপির অন্য নেতারাও এমন বক্তব্য দিয়ে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছেন।

পরে নিজের বক্তব্যের ব্যাখ্যায় এমদাদ হোসেন চৌধুরী বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপি নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। এসব বক্তব্যের কারণে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে বলেও দাবি করেন তিনি। এনসিপি নেতাদের সতর্ক করে তিনি বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় তাদেরই বহন করতে হবে।

গতকাল বৃহস্পতিবার এনসিপি সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল ও সদস্যসচিব মো. কিবরিয়া সারওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এমদাদের বক্তব্যের নিন্দা জানানো হয়। একই সঙ্গে নেতাকর্মীদের উসকানিমূলক বক্তব্য বা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণায় আবেগতাড়িত হয়ে প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানানো হয়েছে।

গত বুধবারের সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি মাহবুবুল হক চৌধুরী। সঞ্চালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফছর খান।

সমাবেশে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন দাবি করেন, বিএনপি যখনই দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখন দেশে আইনের শাসন, অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিত হয়েছে। একটি স্বার্থান্বেষী মহল দেশের শান্তি ও উন্নয়ন বাধাগ্রস্ত করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা