× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহনপুরে ছেলের হাতে মা খুন, অন্যত্র ২ জন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৪ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

দেশের তিন জেলায় বৃহস্পতিবার যুবকদের হাতে ছাত্র নিহত হয়েছেন এবং ছুরিকাঘাতে পোশাক শ্রমিক ও ছেলের হাতে মা মারা গেছেন। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

গোপালগঞ্জ : গোপালগঞ্জে অনার্সের ছাত্র জোবায়ের ভূঁইয়াকে (২২) পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় যুবকরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোবায়ের একই ইউনিয়নের ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে এবং হাজী লালমিয়া সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে একই ইউনিয়নের পুখুরিয়া এলাকা থেকে টিউশনি করে তিনি বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে (পুখুরিয়া) একদল যুবক তার ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। মারাত্মক আহত জোবায়েরকে উদ্ধার করে স্থানীয়রা গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে দুপুরের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে। একই সাথে হামলার কারণ উদঘটনে পুলিশ কাজ করছে।

রাজশাহী : রাজশাহীর মোহনপুর উপজেলায় হৃদয়বিদারক এক ঘটনায় নিজের মাকে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছেন এক যুবক। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবাও। বুধবার রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, ঘটনার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের পর তাঁকে আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহত জান্নাতুন বেগমের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই মুখপাত্র।

শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক গাজী রাফেজ আহমেদ (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মুরাদ হোসেন ও আশরাফ আলী নামে আরও দুজন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমানকে (৪২) আটক করে পুলিশে সোপর্দ করেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিক আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত গাজী রাফেজ আহমেদ খুলনার দাকোপ উপজেলার বাঁশখালী গ্রামের গাজী খোরশেদ আলমের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার পরিবারে স্ত্রী ও সাত বছরের এক কন্যা রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা