× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার জেলায় সড়কে ঝরল ৫ প্রাণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৫ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গত বুধবার ও বৃহস্পতিবার ৫ জন মারা গেছেন। চার জেলায় এই মৃত্যুর ঘটনা ঘটে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

বগুড়া : বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আরও সাতজন। বৃহস্পতিবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেনÑ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মন্ডলের ছেলে ও মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)। শেরপুর হাইওয়ে পুলিশের ওসি আইয়ুব আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

রাঙামাটি : রাঙামাটি শহরের উন্নয়ন বোর্ড এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় হান্নান মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন।

বুধবার রাত সাড়ে ৭টার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই নিহত ব্যক্তিকে রাঙামাটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। 

ফেনী : ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা বাজারে কাভার্ড ভ্যান চাকায় পিষ্ট হয়ে জোবায়দা আক্তার (৩০) নামের এক ব্রাক কর্মী মারা গেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দাগনভূঞা আতাতুর্ক হাইস্কুল মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজীম নোমান নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

মান্দা (নওগাঁ) : নওগাঁর মান্দায় অজ্ঞাতনামা যাত্রীবাহী একটি বাসের চাপায় আব্দুস সোবহান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সোবহান নওগাঁর নিয়ামতপুর উপজেলার দরগাপাড়া রাজাপুর এলাকার বাসিন্দা।

মান্দা থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে আব্দুস সোবহানের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা