× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝড়ে ক্ষতিগ্রস্তরা পেল সরকারি সহায়তা, ২ বান্ডিল টিন ৬ হাজার টাকা

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩০ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা হিসেবে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা দেওয়া হলো। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহের হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা হিসেবে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা দেওয়া হলো। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহের হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে  দুই বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা দেওয়া হলো।

বৃহস্পতিবার  বিকেলে উপজেলার ধুরাইল ইউনিয়নের পাবিয়াজুরি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব সহায়তা বিতরণ করা হয়। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট-ধোবাউড়া আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশিষ কর্মকার, বিএনপি নেতা নাদিম আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, গত ২০ সেপ্টেম্বর ভোররাতে ধুরাইল ইউনিয়নের গোরকপুর ও পাবিয়াজুরি এলাকায় আকস্মিক ঝড় আঘাত হানে। প্রায় এক মিনিটের ওই ঝড়ে ছোট-বড় মিলিয়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। অনেক ঘরের চাল উড়ে যায়। গাছপালা ও বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়।

ঝড়ের খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করেন। পরে ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই-বাছাই করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারকে সরকারি সহায়তার জন্য তালিকাভুক্ত করা হয়। ঝড়ের পর পরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সাত দিনের শুকনা খাবার বিতরণ করা হয়।

পরবর্তী সময়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ পাওয়ার পর বৃহস্পতিবার তালিকাভুক্ত ১৫ পরিবারের প্রত্যেককে দুই বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা করে দেওয়া হয়।

এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত আরও পাঁচজনকে দ্বিতীয় ধাপে সহায়তা দেওয়ার জন্য তালিকাভুক্ত করা হয়েছে বলে জানানো হয়।

সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল বলেন, “ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সরেজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সাত দিনের শুকনা খাবার দিয়ে গেছেন। আজ অধিক ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। আমরা যে যেভাবে পেরেছি, ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করেছি। ঘটনার পর থেকেই দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বরাদ্দ আনার উদ্যোগ নেওয়া হয়। সেই বরাদ্দ থেকেই আজকের এই সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত আরও পাঁচজনের তালিকা করা হয়েছে। তাদেরও দ্বিতীয় ধাপে সহায়তা দেওয়া হবে।”

ঝড়ে ক্ষতিগ্রস্ত দৃষ্টিপ্রতিবন্ধী সফিকুল ইসলাম সহায়তা পেয়ে বলেন, “এমপি সাব আমারে দুই বান টিন আর ছয় হাজার টেহা দিছে। আমার অনেক উপকার অইল। আল্লাহ ওনার ভালো করবে।”

আরেক উপকারভোগী বিধবা রইবুন নেছা বলেন, “আমি অনেক খুশি হয়েছি। ঝড়ে ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পর খুব কষ্টে ছিলাম। এই সহায়তা পেয়ে অনেক উপকার হয়েছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা