× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভ্যান চুরির জন্যই ভায়রাকে হত্যা

যশোর প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১২ পিএম

যশোরে ইখলাস হত্যায় মেহেদী হাসান ও তার সহযোগী আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোরে ইখলাস হত্যায় মেহেদী হাসান ও তার সহযোগী আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নতুন ইঞ্জিনচালিত ভ্যান চুরি করতেই নিজ ভায়রা ইখলাসকে (২৬) হত্যা করেছেন মেহেদী হাসান ও তার সহযোগী আশরাফুল আলম। বৃহস্পতিবার দুপুর ২টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন (নাভারণ সার্কেল)।

পুলিশ সুপার বলেন, ইখলাস গত ১৯ সেপ্টেম্বর সকালে নিজের একটি নতুন ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। সকাল ১০টার দিকে তারই ভায়রা মেহেদী তাকে ফোন করে পেঁপে বাজারে নিয়ে যেতে হবে বলে ঝিকরগাছায় ডেকে আনেন। এরপর তাকে দুপুরের দিকে কোল্ড ড্রিংকসে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে তাকে উপজেলার গঙ্গানন্দপুর পূর্বপাড়া এলাকার কপোতাক্ষ নদে নিয়ে যায়। সেখানে মেহেদী ও আশরাফুল তাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে। তার গলায় চারটি ইট ঝুলিয়ে নদীতে পাট জাগের ভেতরে ঢুকিয়ে দেয়। এরপর ইখলাসের ভ্যানটি গোপন স্থানে রেখে তারা গা-ঢাকা দেয়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে মৃতদেহটি উদ্ধার করে। পরের দিন নিহত ইখলাসের বাবা বাদী হয়ে ঝিকরগাছা থানায় অজ্ঞাতনামা ব্যক্তির নামে মামলা করেন। এ ঘটনায় নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেনের নেতৃতে ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী এবং মামলার তদন্তকারী এসআই মোল্লা রেজাউল করিমসহ একটি চৌকস টিম ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেন। তদন্তকালে মেহেদীকে কোতোয়ালি থানার বাউদিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। মেহেদীর দেওয়া তথ্য অনুসারে আশরাফুলকে গঙ্গানন্দপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা ইখলাসের হত্যার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যমতে নিহত ইখলাসের ভ্যানটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার মেহেদী ঝিকরগাছার গঙ্গানন্দপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে ও একই উপজেলার আশরাফুল আলম উপজেলার বিষহরি গ্রামের মোস্তফা কামালের ছেলে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা