× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোর গ্যাং বিরোধী অভিযান, গ্রেপ্তার ৬২৪

কুমিল্লা অফিস

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৩ পিএম

 প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নেতৃত্বে বুধবার রাতভর জেলার ১৮টি থানা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৬২৪ জনকে গ্রেপ্তার করে।

কিশোর গ্যাং বিরোধী এ অভিযানে আটককৃতদের মধ্যে বৃহস্পতিবার ১৭৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ৪৫১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার তাদের যাচাই-বাছাই শেষে বিকেলের দিকে  ১৭৩ জনকে বিভিন্ন মামলায় অভিযুক্ত করে আদালতে চালান  এবং  ৪৫১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। 

পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সি সন্তান অপ্রতিমের খুনের ঘটনার পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে আবারও আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপরই পুলিশ বুধবার রাতভর কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকাসহ জেলার ১৮টি থানা এলাকায় কিশোর গ্যাং এবং বখাটেদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে কিশোর গাং সদস্য, ছিনতাইকারী, মাদকাসক্ত, মাদকসেবি, মাদক ব্যবসায়ী রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

দিনভর তাদের যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ  শেষে ১৭৩ জনকে  মাদক সেবন, নিয়মিত মামলা, মোবাইল কোর্ট, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন, ওয়ারেন্ট মূলে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে ‌‌

এদিকে বুড়িচং থানার ওসি মো. লুতফুর রহমান  জানান, তার থানা এলাকায় ৬২ জনকে  আটক করে পরবর্তী সংশোধনের জন্য পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ থানা থেকে নিজের সন্তানকে ছাড়িয়ে নিতে আসা বাকশীমুল গ্রামের  এক  অভিভাবক  জানান, পুলিশের এই অভিযান কিশোর অপরাধী ও তাদের পরিবারের জন্য একটি মেসেজ। ভবিষ্যতে সন্তান যাতে  বিপথগামী হতে না পারে এ জন্য সন্তানের বাবা-মাসহ পরিবারের দায়িত্বশীলদের নজরদারি থাকতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা