× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম রোগীকে অ্যান্টিভেনম

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০০ পিএম

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো সাপের কামড়ে আক্রান্ত আট সপ্তাহের অন্তঃসত্ত্বা এক রোগীকে জরুরি বিভাগে অ্যান্টি-স্নেক ভেনম দেওয়া হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো সাপের কামড়ে আক্রান্ত আট সপ্তাহের অন্তঃসত্ত্বা এক রোগীকে জরুরি বিভাগে অ্যান্টি-স্নেক ভেনম দেওয়া হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো সাপের কামড়ে আক্রান্ত আট সপ্তাহের অন্তঃসত্ত্বা এক রোগীকে জরুরি বিভাগে অ্যান্টি-স্নেক ভেনম (এএসভি) দেওয়া হয়েছে।

উপজেলার চিতোষী মনিপুর গ্রামের ২৩ বছর বয়সী ওই নারী গত বুধবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে সাপের কামড়ে আক্রান্ত হন। রাত ৯টায় স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। আসার পর রোগীকে মোট ১০ ভায়াল অ্যান্টিভেনম দেওয়া হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে সাপেকাটা রোগীকে জরুরি বিভাগে অ্যান্টিভেনম দেওয়ার ঘটনা এটিই প্রথম।

বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আবু নাছের শাকিল বলেন, জরুরি পরিস্থিতিতে দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের সমন্বিতভাবে কাজ করা উচিত। এ ঘটনায় সংশ্লিষ্ট সবাই গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করেছেন বলে তিনি জানান।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা