× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমপির মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

ময়মনসিংহ অফিস

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩০ পিএম

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলুর মোবাইল নম্বর ক্লোন করে পরিচিতজনদের কাছে টাকা দাবি করেছে প্রতারক চক্র।

বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধিসহ এমপির পরিচিত বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে টাকা দাবি করা হয়। বিষয়টি জানতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সবাইকে সতর্ক করেছেন সংসদ সদস্য। 

জানা গেছে, বৃহস্পতিবার সকালে সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলুর অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে প্রতারক চক্রটি বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপে যোগাযোগ শুরু করে। এমপির পরিচয়ে পাঠানো এসব বার্তায় বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা চাওয়া হয়। এতে অনেকেই প্রথমে বিষয়টি সত্যি মনে করলেও কয়েকজনের কাছে বার্তাগুলো সন্দেহজনক মনে হয়। পরে টাকা না দিয়ে বিষয়টি সংসদ সদস্যকে জানান কয়েকজন পরিচিত ব্যক্তি। বৃহস্পতিবার দুপুরে একাধিক ব্যক্তি একই ধরনের অভিযোগ জানালে মোহাম্মদ জাকির হোসেন বাবলু তার মোবাইল নম্বর ক্লোন হওয়ার বিষয়টি জানতে পারেন।

এরপর তিনি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতামূলক পোস্ট দেন। তার পরিচিতজনদের ওই নম্বর থেকে পাঠানো কোনো বার্তায় সাড়া না দেওয়া এবং কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করেন তিনি। সংসদ সদস্য বাবলু বলেন, গতকাল দুপুরে পরিচিত কয়েকজনের কাছে টাকা চাওয়ার বিষয়টি জানতে পেরে মোবাইল নম্বর ক্লোন হওয়ার বিষয়টি নিশ্চিত হই। পরে সবাইকে সতর্ক করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়েছি। নম্বরটি প্রতারকদের হাত থেকে উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এমপির পরিচয়ে কেউ টাকা দাবি করলে যাচাই ছাড়া কোনো ধরনের আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা