× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘরে ফেরার উপযুক্ত পরিবেশের দাবিতে রোহিঙ্গাদের মানববন্ধন

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৯ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৪ পিএম

কক্সবাজারের উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ইউসিআরের অস্থায়ী কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন সংগঠনটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ইউসিআরের অস্থায়ী কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন সংগঠনটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘নয় বছর অনেক দীর্ঘ, আর কোনো অনির্দিষ্টকালীন বাস্তুচ্যুতি নয়; রোহিঙ্গাদের ঘরে ফেরার উপযুক্ত পরিবেশ তৈরির এখনই সময়’Ñ এমন আহ্বান জানিয়েছে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর)। 

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কক্সবাজারের উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ইউসিআরের অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সমাবেশে রোহিঙ্গা নেতারা বলেন, প্রায় এক দশক ধরে রোহিঙ্গাদের বাস্তুচ্যুত জীবন কাটছে বাংলাদেশে। আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করলেও সংকট সমাধানে প্রত্যাশিত কার্যকর পদক্ষেপ এখনও দৃশ্যমান নয়। তাই শুধু সহমর্মিতা বা প্রতিশ্রুতি নয়, প্রত্যাবাসনের জন্য এখন একটি সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ প্রয়োজন।

বক্তারা বলেন, জাতিসংঘের চলমান অধিবেশনে রোহিঙ্গা সংকটকে নতুন করে গুরুত্ব দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। গত বুধবার জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য একটি সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোড়ম্যাপের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধ, মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং বিচার ও জবাবদিহি জোরদারের প্রস্তাব দেওয়া হয়েছে।

ইউসিআরের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলভী সাইদ উল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা ও সমর্থনের ওপর নির্ভর করে আশ্রয়শিবিরে বসবাস করছেন। এখন তাদের ভবিষ্যৎ নিয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্তের সময় এসেছে। রোহিঙ্গাদের আর অনির্দিষ্টকাল শিবিরে আটকে রেখে এই সংকটের সমাধান সম্ভব নয়।

রোহিঙ্গা নেতা মাস্টার সোইব বলেন, প্রায় এক দশক ধরে রোহিঙ্গারা নিজ মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন। প্রত্যাবাসনের জন্য শুধু আলোচনা নয়, মিয়ানমারে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে রোহিঙ্গারা নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে নিজেদের ঘরে ফিরে যেতে পারেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা