× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি ভন্ডুল করল ছাত্রলীগের মিছিল, ১টি মোটরসাইকেল জব্দ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩১ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৩ পিএম

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলাধীন মঠবাড়ি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত  ছাত্রলীগ ও যুবলীগের  বিক্ষোভ মিছিল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলাধীন মঠবাড়ি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের বিক্ষোভ মিছিল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলাধীন মঠবাড়ি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজনের প্রস্তুতিকালে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সেটি ভন্ডুল করে দেন। 

এ সময় ঘটনাস্থল থেকে মিছিলে ব্যবহারের জন্য কিছু মশাল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানা যায়।

বুধবার রাত সারে ১০টার দিকে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বরইতলার এশিয়ান বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে নাগরী ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলের দিকে অগ্রসর হলে মিছিলের আয়োজকরা পালিয়ে যায়।

এ বিষয়ে নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম সরকার বলেন, ‘এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে আমরা সতর্ক ছিলাম। খবর পাওয়ার পর বিএনপি নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ায় পরিস্থিতি বড় আকার ধারণ করতে পারেনি। এখন কারা সেখানে এসেছিল, কী উদ্দেশ্যে এসেছিল- তদন্তের মাধ্যমে সেটি পরিষ্কার হওয়া দরকার।’
উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফাইজুর রহমান বলেন, স্থানীয় নেতাকর্মীরা ৩০-৩২টি মশাল ও একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ঘটনাটি নিয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে।
পাশাপাশি উদ্ধার হওয়া আলামত এবং ঘটনাস্থলের পরিস্থিতি পর্যালোচনা করে জড়ো হওয়া ব্যক্তিদের পরিচয় ও তাদের উদ্দেশ্য সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা