× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা অফিস

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪০ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

খুলনার ডালমিল মোড় এলাকায় বাসার ভেতর থেকে ইতি আক্তার (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাতে এ ঘটনা ঘটে। তার স্বামী হৃদয় সিঙ্গাপুরপ্রবাসী। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইতি আক্তার নগরীর ডালমিল পুলিশ ফাঁড়ির পেছনের এলাকার বাসিন্দা আলাউদ্দিন মৃধার মেয়ে। ঘটনার সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা খুলে তাকে উদ্ধার করেন। ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

ইতির বড় বোনের ভাষ্য, রাত ১২টার দিকে তার সঙ্গে সর্বশেষ মেসেজে কথা হয় ইতির। ওই সময় ইতি বিদায়সূচক কথা বলেন। পরে তিনি বাসায় এসে দরজা খোলার জন্য ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি।

স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে ইতির দাম্পত্য কলহ চলছিল। স্বামী আর্থিকভাবে সবকিছু দিলেও সময় দিতেন না এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই মনোমালিন্য হতো। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের আর্থিক সংকট ছিল না। আগের দিনও ইতি গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেছিলেন বলে জানান তার বড় বোন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন বলেন, পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে ইতির দাম্পত্য কলহ চলছিল। মৃত্যুর প্রকৃত কারণ ও উদ্ধার হওয়া চিরকুটের সত্যতা নিশ্চিত করতে পুলিশি তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা