× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকেরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু যেন মারণফাঁদ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৭ পিএম

বাকেরগঞ্জ পৌরসভার থানার পশ্চিম পাশে শ্রীমন্ত নদীর ওপর নির্মিত আয়রন সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাকেরগঞ্জ পৌরসভার থানার পশ্চিম পাশে শ্রীমন্ত নদীর ওপর নির্মিত আয়রন সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার থানার পশ্চিম পাশে শ্রীমন্ত নদীর ওপর নির্মিত আয়রন সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সেতুটির কংক্রিটের স্ল্যাব (পাটাতন) বিভিন্ন স্থানে ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

কোথাও স্ল্যাবের নিচের লোহার রড ও ফ্রেম বেরিয়ে এসেছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে সেতুটি দিয়ে চলাচল করছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।

বুধবার সরেজমিনে দেখা যায়, সেতুটির বিভিন্ন অংশের কংক্রিটের স্ল্যাব ভেঙে খসে পড়েছে। ভাঙা অংশ এড়িয়ে পথচারীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে সেতু পার হচ্ছেন। 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটির এমন বেহাল অবস্থা থাকলেও কার্যকর সংস্কারের উদ্যোগ দেখা যায়নি। বিশেষ করে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় ভাঙা অংশগুলো আরও বিপজ্জনক হয়ে ওঠে। বিশেষ করে শিশু, বয়স্ক ও সাধারণ পথচারীদের জন্য মারণফাঁদে পরিনত হয় সেতুটি।

এদিকে সেতুর উত্তর পাশে সদর রোডের সংযোগস্থলে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে তৈরি হয়েছে ভাগাড়। নদী ও জলাশয়ের পাশে এভাবে বর্জ্য ফেলায় একদিকে পরিবেশ দূষণ অন্যদিকে পথচারী ও স্থানীয় বাসিন্দাদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত আবর্জনা অপসারণ করে স্থানটি পরিচ্ছন্ন রাখার দাবি এলাকাবাসীর।

এলাকাবাসীর দাবি, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাদের দাবি সেতুর ভাঙা স্ল্যাব সংস্কার, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ময়লা অপসারণ এবং সেতুটির স্থায়িত্ব যাচাই করে প্রয়োজনীয় সংস্কার অথবা নতুন ও টেকসই সেতু নির্মাণ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিল্টন চন্দ্র পাল বলেন, সেতুর স্ল্যাব তৈরির কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে সেতুটির সংস্কার করা হবে। আর সেতুর সংযোগস্থলে ময়লার স্তূপের বিষয়টি জানলাম। দ্রুত ময়লা অপসারণের ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা