× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৫

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৮ পিএম

শৈলকুপায় গণসংযোগ থেকে ফেরার পথে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শৈলকুপায় গণসংযোগ থেকে ফেরার পথে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় গণসংযোগ থেকে ফেরার পথে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত ও ৩টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার লাঙ্গলবাঁধ বাজার সংলগ্ন নতুনভুক্ত মালিথিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি মাসব্যাপী প্রচার প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ শেষে উপজেলার লাঙ্গলবাঁধ বাজার থেকে নেতাকর্মীরা মোটর সাইকেলে উপজেলা শহরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে লাঙ্গলবাঁধ বাজার সংলগ্ন নতুনভুক্ত মালিথিয়া গ্রামে পৌঁছালে শৈলকুপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লার সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৫ জন আহত হয়। সে সময় তাদের ৩টি মোটর সাইকেল ভাঙচুর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা সদর হাসপাতালে পাঠায়।

উপজেলা জামায়াতের আমির এ এস এম মতিউর রহমান বলেন, আমাদের কর্মসূচীতে বিএনপি নেতা বাবলু মোল্লার লোকজন পরিকল্পিত ভাবে এই হামলা করেছে। 

অভিযোগের বিষয়ে শৈলকুপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লা বলেন, ‘আমি তো ঢাকায় অবস্থান করছি। তেমন কিছু বলতে পারবো না। তবে শুনেছি সামান্য একটু হাতাহাতির ঘটনা ঘটেছে।’

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা