× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার অজ্ঞাত ব্যক্তিসহ ৬ মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৩ পিএম

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে কাজী সাঈম নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে কাজী সাঈম নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের বিভিন্ন স্থান থেকে বুধবার আইনশৃঙ্খলা বাহিনী ৬ জনের মরদেহ উদ্ধার করেছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় সমুদ্রসৈকত থেকে তিন ব্যক্তির অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী ও মাদারবুনিয়া সমুদ্রসৈকতের পৃথক দুটি স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। গত সোমবার টেকনাফের বাহারছড়া উপকূলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে তারা কেউ রয়েছেন কি না, তা যাচাই করছে পুলিশ। উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ : ময়মনসিংহ সদরের বেগুনবাড়ি স্লুইসগেট এলাকায় পানিতে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর। বুধবার সকালে স্থানীয় লোকজন পানিতে একটি ড্রাম ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে। এ সময় ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে কাজী সাঈম নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকা নুপুর আক্তার ও তার মা সালমা আক্তারকে আটক করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের পাঁচলক্ষ্মী গ্রামের মৃত বদর উদ্দিন মধুর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত কাজী সাঈম চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। দীর্ঘদিন ধরে পাঁচলক্ষ্মী গ্রামের ওই তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সকালে প্রেমিকার বাড়িতে সাঈমের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ও রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকা এবং তার মাকে আটক করে থানায় আনা হয়েছে।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ময়ূরীকে গলায় ছুরিকাঘাত করে আহত করার পর শামীম (৩৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার দুপুরে সদর উপজেলার চিতাশাল এলাকার ১ নম্বর গলিতে এই ঘটনা ঘটে। নিহত শামীম শরীয়তপুরের ঘোষেরহাট গ্রামের নুরু বেপারীর ছেলে। তিনি চিতাশাল এলাকার খোকন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন।

ফতুল্লা মডেল থানার এসআই পলাশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই স্বামী-স্ত্রীর মধ্যে এ ঘটনা ঘটেছে। নিহত শামীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা