× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অগ্নিকাণ্ডে পোশাক কারখানা, কাপড়ের গুদাম ও বাড়ি পুড়ে ছাই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৩ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণে আগুনে পুড়ে যাওয়া বসতঘর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চাঁদপুরের মতলব দক্ষিণে আগুনে পুড়ে যাওয়া বসতঘর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভয়াবহ অগ্নিকাণ্ডে পোশাক কারখানা, কাপড়ের গুদাম ও বসতবাড়ি পুড়ে গেছে। তিন জেলায় বুধবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

শ্রীপুর (গাজীপুর): গাজীপুরে এসএন ফ্যাশন পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার রাত আড়াইটার দিকে মহানগরীর কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকার ওই কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, মধ্যরাতে হঠাৎ করেই কারখানার চারতলা ভবনের তৃতীয়তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে থাকা লুঙ্গি ও বক্রম পুড়ে ছাই হয়ে গেছে। গুদামে রাখা লুঙ্গি ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে তাদের প্রায় দেড় কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার রাত ২টার দিকে রূপগঞ্জের রূপসী এলাকায় সিরাজগঞ্জ ফিনিশিং মিলের কাপড়ের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গুদামের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মতলব দক্ষিণ (চাঁদপুর) : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের বসতঘর, রান্নাঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। বুধবার সকালে ৮টার দিকে উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের মাছুয়াখাল গ্রামের জমাদারবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উপস্থিত স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা