× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘তোদের বিল থেকে জাল ওঠানোর অনুমতি দিয়েছে কে’ বলে দুই গ্রামপুলিশকে মারধর

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৮ পিএম

মারধরে আহত গ্রামপুলিশ দুজনকে উদ্ধার করে টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মারধরে আহত গ্রামপুলিশ দুজনকে উদ্ধার করে টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘তোদের বিল থেকে জাল ওঠানোর অনুমতি দিয়েছে কে’ বলে দুই গ্রামপুলিশকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।

বুধবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বড় ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেনÑ ডুমুরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের গ্রামপুলিশ মোহাম্মদ ইউসুফ শেখ ও ৯নং ওয়ার্ডের গ্রামপুলিশ শ্যামল কুমার বিশ্বাস। এর মধ্যে ইউসুফ শেখ গুরুতর আহত অবস্থায় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।

আহত গ্রাম পুলিশ শ্যামল কুমার বিশ্বাস বলেন, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছারের নির্দেশে বড়-ডুমুরিয়া বিল থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করতে যাই। ৩০-৪০ টি জাল উদ্ধারের পর ৩-৪ জন লোক একটি নৌকায় করে আমাদের কাছে এসেই "তোদের বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে? অনেক টাকার ঋণসহ চারটা মামলা আছে! যদি সাজা হয় হবে, আজকে তোদের ছাড়বো না বলে মারধর শুরু করে। 

প্রত্যক্ষদর্শী দফাদার অনন্ত বৈদ্য বলেন, তারা মারধর করে চলে যাওয়ার পর আহত দুই গ্রামপুলিশকে আমরা হাসপাতালে ভর্তি করি। দুজনের মধ্যে গ্রামপুলিশ ইউসুফ গুরুতর আহত অবস্থায় টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর আহত গ্রামপুলিশ শ্যামল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। 

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, দুই গ্রামপুলিশকে মারধরের পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকাবাসীদের সঙ্গে কথা বলে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে। আহত গ্রাম পুলিশদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা