× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গৃহবধূ হত্যা মামলায় গ্রেপ্তার ৫

রংপুর অফিস

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩১ পিএম

রংপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা মামলায় প্রধান অভিযুক্ত শামীম মিয়াসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা মামলায় প্রধান অভিযুক্ত শামীম মিয়াসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা মামলায় প্রধান অভিযুক্ত শামীম মিয়াসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩।

এরা হলোÑ নিহত গৃহবধুর স্বামী শামীম মিয়া, সাজু মিয়া, আফরোজা বেগম, সাথী বেগম ও আমিনুল গাটিয়া। গত মঙ্গলবার রাতে পঞ্চগড় ও লালমনিরহাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

তিনি জানান, রাত দেড়টার সময় কোলকোন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরীফুল ইসলাম মোবাইল ফোনে সুখী মনির মৃত্যুর সংবাদ তার পরিবারকে জানায়। খবর পেয়ে পরিবারে লোকজন ঘটনাস্থলে পৌঁছে সুখী মনির লাশের গলায় আঘাতের কালো দাগ দেখতে পান। এ ঘটনায় নিহতের মা রওশন বেগম বাদী হয়ে ১২ সেপ্টেম্বর গঙ্গাচড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ নিয়ে এলাকা চাঞ্চল্য সৃষ্টি হলে এসআরবি ছায়া তদন্ত শুরু করে। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত আড়াইটার দিকে পঞ্চগড় বোদা উপজেলার মালিপুকুরী গ্রামে অভিযান চালিয়ে সাথী বেগম ও আমিনুল গাটিয়াকে গ্রেপ্তার করে। তাদের দেওয়ার তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৬টায় লালমনিরহাট কালিগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শামীম মিয়া, সাজু মিয়া ও আফরোজা বেগমকে গ্রেপ্তার করে।

এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা