× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজমুল হত্যা মামলায় আরও গ্রেপ্তার ১

খুলনা অফিস

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৬ পিএম

গ্রেপ্তারকৃত শেখ আসিফ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্রেপ্তারকৃত শেখ আসিফ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার হরিণটানা থানার চাঞ্চল্যকর নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আজমুল হোসেন হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।

গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকা থেকে শেখ আসিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

শেখ আসিফ খুলনার পাইকগাছা উপজেলার সনাতনকাটি এলাকার বাসিন্দা। গতকাল বুধবার এসআরবি-৬-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানি ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে আসিফকে গ্রেপ্তার করে। 

পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হরিণটানা থানায় হস্তান্তর করা হয়।

এ নিয়ে আজমুল হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হলো। 

হরিণটানা থানার ওসি ইকবাল হোসেন জানান, রিফাতের দেওয়া তথ্য যাচাই করে অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাতে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আজমুল হোসেনকে মারধরের পর একটি ভবনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় হরিণটানা থানায় হত্যা মামলা করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা