× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী ও শিশু নির্যাতনের অভিযোগে সেই বিএনপি নেতাকে শোকজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৮ পিএম

কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চৌকি আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চৌকি আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চৌকি আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে ১২ বছর বয়সী এক শিশু ও তার মাকে চুরির অপবাদ দিয়ে নির্যাতনের অভিযোগে শোকজ করেছে পটুয়াখালী জেলা বিএনপি।

বুধবার পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ঘটনায় ওঠা অভিযোগ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে বিষয়টি জেলা বিএনপির নজরে এসেছে। অভিযোগটি নৈতিক অবক্ষয়, নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হিসেবে গুরুতর ও অনভিপ্রেত। এ ঘটনায় অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে নাÑ তা সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা বিএনপির এ নির্দেশের পর বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দলের একাধিক জ্যেষ্ঠ নেতার বক্তব্য, উপজেলা বিএনপির সম্পাদক পদে থাকার যোগ্যতা তিনি হারিয়েছেন। দলের ইমেজ রক্ষায় সম্পাদক পদে তার থাকার আর কোনো সুযোগ নেই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা