× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজিবির ৬০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৬ পিএম

গোয়াইনঘাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোয়াইনঘাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পেঁয়াজ, মদসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার রাতে গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর বিজিবি বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অপারেশন দল।

অভিযানে প্রায় ৩ হাজার ৫০০ কেজি ভারতীয় পেঁয়াজ, ১২০ বোতল মদসহ ভারতীয় বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৬০ লাখ ৬৩ হাজার ৩৩০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক, বিজিওএম জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

দেশের প্রান্তিক কৃষকের স্বার্থ বিবেচনায় ভারতীয় পেঁয়াজ যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সীমান্তে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জব্দ করা চোরাচালানি মালামালের বিরুদ্ধে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবি জানিয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা