× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন, চট্টগ্রামে গ্রেপ্তার প্রধান আসামি

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৩ পিএম

প্রধান আসামি পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধান আসামি পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীতে যৌতুকের দাবিতে গৃহবধূর গোপনাঙ্গহানির অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি পারভেজকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষ দল (এসআরবি-৭)।

মঙ্গলবার রাতে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার মাইলের মাথা শেভরন হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পারভেজ ফেনী শহরের বিরিঞ্চি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট ফেনী মডেল থানায় মামলা করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর নির্যাতন ও গোপনাঙ্গহানির ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই ১ নম্বর আসামি পারভেজ আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা