× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাটবাজারের জায়গা দখল চেষ্টা ব্যর্থ করল প্রশাসন

ধামইরহাট (নওগাঁ) প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪১ পিএম

ধামইরহাটে সরকারি ইজারাভুক্ত হাটবাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে উপজেলা প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ধামইরহাটে সরকারি ইজারাভুক্ত হাটবাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে উপজেলা প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নওগাঁর ধামইরহাটে সরকারি ইজারাভুক্ত হাটবাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সরকারি খাস জমি দখল করে স্থাপনার চেষ্টা করলে তা গুঁড়িয়ে দিয়ে অভিযুক্তকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে সতর্কও করা হয়েছে।

জানা গেছে, ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের অধীন পলাশবাড়ী হাটবাজারের পেরিফেরিভুক্ত খাস জমির গলি দিয়ে ক্রেতা ও স্থানীয় জনসাধারণ যাতায়াত করত। সেখানে আইন অবজ্ঞা করে হাটের ক্রেতা ও সাধারণ জনগণের চলাচলের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের চেষ্টা করে ওই এলাকার আতাউর রহমান ও তার ছেলে রিফাত হোসেন। গতকাল বুধবার সকালে অভিযোগটি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিনের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ স্থানীয়দের সহযোগিতায় অবৈধভাবে ঘর নির্মাণ বন্ধ করে দেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরামর্শ ও নির্দেশনা অভিযুক্ত আতাউর রহমান ও তার ছেলে রিফাত তাদের ভুল বুঝতে পেরে আইনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা