× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালীতে বহুমাত্রিক দুর্যোগ মোকাবিলায় সভা

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৭ পিএম

পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতিমূলক অবহিতকরণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতিমূলক অবহিতকরণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীতে ইউরোপিয়ান সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটেরিয়ান এইড অপারেশনসের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও অ্যাকশন এগেইনস্ট হাঙ্গারের কারিগরী সহযোগিতায় এবং নজরুল স্মৃতি সংসদের বাস্তবায়নে সময়োপযোগী মানবকি আগাম প্রস্তুতিমূলক কার্যক্রমের জন্য জেলা পর্যায়ের অবহিতকরণ সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন উদ্দিন, এসিএফ প্রোগ্রাম ম্যানেজার হুমায়ুন কবির সুমন, এনএসএস প্রোগ্রাম পরিচালক শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও পূর্বাভাসভিত্তিক ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন এবং স্থানীয় পর্যায়ে প্রকল্পটির সফল বাস্তবায়নে সব ধরনের প্রশাসনিক ও কারিগরী সহায়তার আশ্বাস দেন।

স্থানীয় সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ওই সভায় অংশ নেন। সভায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে বহুমাত্রিক দুর্যোগভিত্তিক আগাম প্রস্তুতি এবং দুর্যোগ মোকাবেলা ব্যবস্থাকে শক্তিশালী করা লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন হলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রাণহানি এবং আর্থ-সামাজিক ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হবে বলে আয়োজকরা মনে করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা