গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪১ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫১ পিএম
ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার মুহুর্ত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের জয়দেবপুর-টঙ্গী সড়কের ধীরাশ্রম বাজার এলাকায় ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
জিএমপি সদর থানাধীন ধীরাশ্রম বাজারের সামনে জি কে আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকায় বুধবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী থেকে জয়দেবপুরগামী একটি বেপরোয়া ট্রাক চলন্ত অটোরিকশাটিকে সামনাসামনি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
গুরুতর আহত তিনজনকে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তারা।
সদর থানার অফিসোর ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ ও চালক মোহাম্মদ শহীদ আলী সরমানকে (৩২) আটক করা হয়েছে।