× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৩ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪২ পিএম

টঙ্গী পূর্ব থানা। ছবি: সংগৃহীত

টঙ্গী পূর্ব থানা। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল বাতেন (৬০ ) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিহত আব্দুল বাতেন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার এওসিয়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সকালে দত্তপাড়া বনমালা রেলগেটের পশ্চিম পাশে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান বৃদ্ধ আব্দুল বাতেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা