× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৩ পিএম

অটোরিকশাচালক শমীমের আত্মহত্যার ঘটনায় স্বজনদের আহাজারী, ইনসেটে নিহত শমীমের মরদেহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অটোরিকশাচালক শমীমের আত্মহত্যার ঘটনায় স্বজনদের আহাজারী, ইনসেটে নিহত শমীমের মরদেহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে ছুরিকাঘাতের পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শামীম (৩৫) নামের এক ব্যক্তি।

সদর উপজেলার চিতাশাল এলাকার ১ নম্বর গলিতে বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।

নিহত শামীম শরীয়তপুরের ঘোষেরহাট গ্রামের নুরু বেপারীর ছেলে। তিনি চিতাশাল এলাকার খোকন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং পেশায় অটোরিকশাচালক ছিলেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ এই তথ্য নিশ্চিত করেছেন।


স্থানীয়দের বরাতে তিনি জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শামীম ও তার স্ত্রী ময়ূরীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বুধবার দুপুরে তাদের মধ্যে ফের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে শামীম স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত করেন। এতে ময়ূরী গুরুতর আহত হন। পরে শামীম ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এদিকে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় ময়ূরীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এসআই পলাশ আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে এ ঘটনা ঘটেছে। নিহত শামীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা