আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৩ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৫ পিএম
গ্রেপ্তার আব্দুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়ার আদমদীঘিতে বাড়ির ‘খলিয়ানে’ তারকাঁটার বেড়া দেওয়াকে কেন্দ্র করে সাংবাদিক ফিরোজ হোসেন ও তার বাবা ফরহাদ আলীকে মারধর করে মাথায় রক্তাক্ত জখম করার মামলায় আব্দুর রহমান নামের এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আব্দুর রহমান উপজেলার বিহিগ্রাম
কুমারপাড়ার বাসিন্দা। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ বাড়ি
থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে,
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিহিগ্রাম কুমারপাড়ায় বাড়ির ‘খলিয়ানে’ তারকাঁটার
বেড়া দেওয়ার কাজ করছিল মানবজমিনের উপজেলা প্রতিনিধি ফিরোজ হোসেনের বাবা ফরহাদ আলী।
এ সময় প্রতিবেশী আব্দুর রহমানের নির্দেশে সাথী, আসমা ও রুজিনা তার বাবাকে অকথ্য ভাষায়
গালিগালাজ করতে থাকেন। তার বাবা গালিগালাজ করতে নিষেধ করলে তিন নারী তার বাবার ওপর
হামলা করে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার বাবার মাথায় রক্তাক্ত জখম হয়। বাবার চিৎকার
শুনে ছেলে ফিরোজ হোসেন তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও বাঁশের লাঠি দিয়ে আঘাত করা
হয়। এরপর শনিবার সকালে আহত ফিরোজ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
কামরুজ্জামান মিয়া বলেন, সাংবাদিক ফিরোজের দায়ের করা মামলায় আব্দুর রহমানকে গ্রেপ্তার
করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।