× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে তৈরি পোশাক কারখানায় আগুন

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০২ পিএম

 গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায়  প্রায়  ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

 গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে কোনো হতাহত না হলেও প্রাথমিকভাবে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার রাত ২টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকায় অবস্থিত এস এন ফ্যাশনের একটি তৈরি পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর রাত সাড়ে ৪টায় কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান,কারখানাটিতে হঠাৎ করেই মধ্যরাতে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে চতুর্থতলা ভবনের তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে পরে ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে সক্ষম হয় ফায়ারসার্ভিসের কর্মীরা।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা