× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুকসুদপুরে বাসচাপায় পথচারী নিহত

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫২ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩১ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও কন্টেনারবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে  এক পথচারী নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও কন্টেনারবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও কন্টেনারবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় বুধবার  সকালে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আকরাম বিশ্বাস জেলার মুকসুপুরের সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।

জানা গেছে, ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের (ঢাকা মেট্রো ব-১২-৪০৭৯)একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী গোপালগঞ্জগামী  কন্টেনারবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পথচারী আকরাম বিশ্বাস গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ-আল-মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও কন্টেনারের মুখোমুখি সংঘর্ষে পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওই কর্মকর্তা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা