× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পালিয়ে যাওয়া সরকার ফিরে এসে রাজনীতি করার নজির নেই: হিলালী

নেত্রকোনা প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ২২:২১ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৬ পিএম

পালিয়ে যাওয়া সরকার ফিরে এসে রাজনীতি করার নজির নেই: হিলালী

গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া সরকার পুনরায় দেশে ফিরে রাজনৈতিক কার্যক্রম শুরু করার নজির ইতিহাসে নেই বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার’ বিরুদ্ধে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে রফিকুল ইসলাম হিলালী বলেন, আপনারা যারা দেশে আছেন, তারা এতটা চালাক নন। যারা চালাক, চোর-বাটপার, তাদের আপনাদের আপা সঙ্গে নিয়ে পালিয়ে গেছেন। বিদেশের মাটিতে বসে উসকানি দিয়ে আপনাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে। পালিয়ে যাওয়া নেতাদের পরামর্শে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে এর পরিণতি ভালো হবে না। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা এখন পর্যন্ত যে ধৈর্যের পরিচয় দিচ্ছে, তা চিন্তা করে দেখুন। আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যবসা-বাণিজ্য, চাকরি ও কৃষিকাজ সবকিছুই স্বাভাবিকভাবে পরিচালনা করছেন। এমন কিছু করবেন না, যাতে শান্ত পরিবেশ অশান্ত হয়ে ওঠে।

এর আগে সান্দিকোনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিছিলে নেতৃত্ব দেন রফিকুল ইসলাম হিলালী। মিছিলটি সান্দিকোনা বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সান্দিকোনা বাজারে এসে সমাবেশে মিলিত হয়।

মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম খান জরিপ ও জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান খান মহসিন, সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রুকনুজ্জামান ভূঁইয়া, বিএনপি নেতা ইয়াকুব আলী ভূঁইয়া জুয়েল, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. আমিরুল হক মল্লিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা