× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনুপ্রবেশের চেষ্টা: টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে নিহত ২

কক্সবাজার অফিস

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৩ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৮ পিএম

ছবি: এআই দিয়ে তৈরি

ছবি: এআই দিয়ে তৈরি

কক্সবাজারের টেকনাফে সাগরপথে অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে এক নারী ও এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় ৮ বাংলাদেশি ও ৮ রোহিঙ্গাসহ ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। এখনও এক নারী নিখোঁজ রয়েছে।

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌকাঘাট এলাকায় মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, মিয়ানমার থেকে সাগরপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৮ জন বাংলাদেশি নাগরিক ও ৮ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে জীবিত উদ্ধার করে, টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে। এ সময় এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এখনও এক নারী নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা প্রায় এক বছর আগে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছিলেন। পরে সাগরপথে তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করেন বলে জানান।

ওসি সাইফুর আরও জানান, কী কারণে নৌকাটি ডুবে গেছে তদন্ত চলছে, মৃত্যু দেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হবে। দালালদের বিরুদ্ধে তদন্ত চলছে, আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা