খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১৩ পিএম
খাগড়াছড়িতে রাতভর পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খাগড়াছড়িতে রাতভর পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত খাগড়াছড়ি শহরের বিভিন্ন
এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- লিটন চৌধুরী,
মো. মাহফুজ জুয়েল, সুজন বিশ্বাস, মো. সাকিল ও মো. রুবেল।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে গত ১৭ সেপ্টেম্বর ভোরে
খাগড়াছড়ি আদালত চত্বর এলাকায় বিস্ফোরক পদার্থজাতীয় দ্রব্য ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো,
সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষতিসাধন ও নাশকতার চেষ্টা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির
অভিযোগ রয়েছে।
এছাড়া গত ২০ সেপ্টেম্বর ভোরে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে মিছিল
করে রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি সড়কের পাশে থাকা সরকারি গাছ কেটে সড়কের
দুই পাশে ফেলে যান চলাচল বন্ধ করে অবরোধ পালনের চেষ্টার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন,
গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।
তাদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে থাকা মামলাগুলো তদন্তাধীন এবং অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।