× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেলস্টেশনে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বগুড়ায় রেল শ্রমিকদের বিক্ষোভ

বগুড়া অফিস

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১০ পিএম

রেলস্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ রাষ্ট্রীয় সম্পদ ও প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতির প্রতিবাদে বগুড়ায়  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল বগুড়া শাখা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রেলস্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ রাষ্ট্রীয় সম্পদ ও প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল বগুড়া শাখা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রেলস্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ রাষ্ট্রীয় সম্পদ ও প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল বগুড়া শাখায় মঙ্গলবার দুপুরে বগুড়া রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন করে।

সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, রাষ্ট্রীয় সম্পদ ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তারা এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল বগুড়া শাখার সভাপতি শুকুর আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বগুড়া জেলা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাস্টার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাজেদুল রহমান সাজু, বগুড়া মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোলায়মান আলী, সম্পাদক আব্দুল জলিল, শ্রমিক দল বগুড়া শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি আমিনুর রহমান, সহ-সভাপতি ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যুগ্ম সম্পাদক মনির হোসেন, সহ-সম্পাদক নূরে আলম সিদ্দিকী (সাব্বির) ও প্রচার সম্পাদক সানোয়ার মন্ডল।

সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের নেতাকর্মী এবং রেলওয়ের শ্রমিক-কর্মচারীরা অংশ নেন।

পরে বগুড়া রেলওয়ে স্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্টেশন এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা