× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যরাতে এমপি গাজী নজরুলের স্ত্রীর দাফন সম্পন্ন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১১:২১ এএম

সাতক্ষীরার শ্যামনগরে সোমবার মধ্যরাতে এমপি গাজী নজরুলের ২য় স্ত্রী মরিয়ম এর দাফন সম্পন্ন হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাতক্ষীরার শ্যামনগরে সোমবার মধ্যরাতে এমপি গাজী নজরুলের ২য় স্ত্রী মরিয়ম এর দাফন সম্পন্ন হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দীপ বেষ্টিত গাবুরা ইউনিয়নে চৌদ্দরশি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী।

পারিবারিক সূত্রে জানা যায়, ময়নাতদন্ত শেষে ঢাকা থেকে মরিয়মের মরদেহ সোমবার রাত ১১টার সময় সাতক্ষীরার গাবুরায় পৌঁছায়। ধর্মীয় অনুশাসন অনুযায়ী গোসল ও জানাজা নামাজ শেষে রাত ১২টা ৪৫ মিনিটে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

দাফন ও জানাজা অনুষ্ঠানে মরিয়ম খাতুনের পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের পাশাপাশি  স্থানীয় গ্রামবাসী এবং পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে মরিয়মের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্বজনেরা।

উল্লেখ্য, মরিয়ম খাতুন গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী ছিলেন। রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে রবিবার সন্ধ্যায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও শ্যালক ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে। পুলিশ গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা