× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে বকেয়া বেতন দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ০০:৪৯ এএম

গাজীপুরে বকেয়া বেতন দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের কোনাবাড়ীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে কোনাবাড়ীর আমবাগ এলাকার কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিভিন্ন স্লোগান দেন কয়েকশ শ্রমিক। ফলে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। আগামী বৃহস্পতিবারের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাস পেয়ে বিকাল ৫টার দিকে তারা সড়ক থেকে সরে যান। কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, চলতি মাসের ১০ তারিখে বেতন পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ বেতন না দিয়ে কারখানার সামনে সাধারণ ছুটির নোটিস টানিয়ে দেয়। গত ১১ মাস ধরে নিয়মিত বেতন পরিশোধ করা হচ্ছে না। ফলে পরিবার নিয়ে চরম সংকটে পড়েছেন তারা। শ্রমিকরা জানান, কর্তৃপক্ষ চাইলে সাময়িকভাবে কারখানা বন্ধ রাখতে পারে। তবে বন্ধ করার আগে পাওনা পরিশোধ করতে হবে। দুই মাসের বকেয়া বেতন দ্রুত পরিশোধ না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

সুমনা আক্তার নামের এক নারী শ্রমিক বলেন, প্রতি মাসেই বেতন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বাসাভাড়া, দোকানের বাকি ও সন্তানদের স্কুলের বেতন পরিশোধ করতে না পারায় পরিবার নিয়ে চরম সংকটে পড়েছেন। বাড়িওয়ালা বাসা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। দ্রুত এ সমস্যার সমাধান চান তিনি। 

সকাল থেকে শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর এসপি মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা ফিডার রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন। মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে শিল্প পুলিশের পাশাপাশি জিএমপি পুলিশ মোতায়েন করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা