× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চৌহালীতে পল্লী বিদ্যুতের অফিস উদ্বোধন

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ২২:১১ পিএম

চৌহালী উপজেলায় টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চৌহালী উপজেলায় টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার কোদালিয়া বাজার সংলগ্ন নবনির্মিত চৌহালী সাব-জোনাল অফিস প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ডের মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল ম্যানেজার মো. ছানোয়ার হোসেন, চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান শাকিল, নির্বাহী প্রকৌশলী (এসওডি), টাঙ্গাইলের মো. সজিবুল হাসান, চৌহালী থানার ওসি) শেখ ফরিদ উদ্দীন, চৌহালী সাব-জোনাল অফিসের এজিএম কাজী মোজাম্মেল হক।

এ ছাড়া উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, চৌহালী এসবিএম কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুর রউফসহ টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির নাগরপুর-চৌহালী এলাকার ভিলেজ ইলেকট্রিশিয়ানদের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

চৌহালীতে নতুন সাব-জোনাল অফিস চালুর ফলে চৌহালী উপজেলার বিদ্যুৎ-সংক্রান্ত সেবা ও গ্রাহকদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যক্রম আরও সহজ ও দ্রুততর হবে বলে সংশ্লিষ্টরা জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা