× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজমুল হত্যা

দোষীদের বিচার দাবিতে সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

খুলনা অফিস

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৬ পিএম

খুলনা নগরীর সোনাডাঙ্গায় আজমুল হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা নগরীর সোনাডাঙ্গায় আজমুল হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনায় নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা ট্রাফিক মোড় ও আশপাশের সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। পরে শিক্ষার্থীরা সোনাডাঙ্গা মডেল থানার সামনেও অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস, আমার ভাই কবরে, খুনি কেন বাইরেসহ বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের নাম ও ছবি প্রকাশ করতে হবে। এ ছাড়া মামলার আসামিদের নাম-ছবি প্রকাশের দাবিও জানান তারা। 

শিক্ষার্থীরা জানান, আজমুল হত্যায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর করার ঘোষণা দেন তারা।

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু জায়েদ বলেন, তাদের জুনিয়র ইংরেজি বিভাগের শিক্ষার্থী আজমুলকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তিনি প্রশ্ন করেন, একটি খাবারের দাম কি এক লাখ টাকা হতে পারে? চুরি করলেও মৃত্যুদণ্ড কোনো শাস্তি হতে পারে না।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কানাই লাল বলেন, ভাত চুরির অভিযোগে আজমুলকে বেধড়ক মারধর করে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছেÑ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তার দাবি, ঘটনাটি একজনের কাজ নয়; একাধিক শিক্ষার্থীর সংশ্লিষ্টতার বিষয় সামনে এসেছে। অমানবিক নির্যাতনের মাধ্যমে শিক্ষার্থী হত্যার তীব্র নিন্দার পাশাপাশি সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কার্যকর করার দাবি জানান তিনি। তার ভাষ্য, ঘটনার প্রায় ৬০ ঘণ্টা পার হলেও তখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর রাতে খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন হল রোডের মসজিদ গলির একটি ছাত্রাবাসের ছাদে নিয়ে আজমুলকে মারধর করা হয় বলে অভিযোগ। এ সময় তার চুল কেটে দেওয়া হয়। পরে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা