× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিপিং এক্সিকিউটিভস সোসাইটির নেতৃত্বে আরিফ-জাহাঙ্গীর

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৪ পিএম

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোডস্থ ‘গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টার’-এ অনুষ্ঠিত সোসাইটির ২২তম বার্ষিক সাধারণ সভায় ১২ সদস্যবিশিষ্ট এ কমিটির নাম ঘোষণা করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোডস্থ ‘গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টার’-এ অনুষ্ঠিত সোসাইটির ২২তম বার্ষিক সাধারণ সভায় ১২ সদস্যবিশিষ্ট এ কমিটির নাম ঘোষণা করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শিপিং এক্সিকিউটিভস্ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ২০২৬-২০২৯ মেয়াদের নতুন পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ মোহাম্মদ আরিফ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম।

রবিবার চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোডস্থ ‘গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টার’-এ অনুষ্ঠিত সোসাইটির ২২তম বার্ষিক সাধারণ সভায় ১২ সদস্যবিশিষ্ট এ কমিটির নাম ঘোষণা করা হয়।

বর্তমান পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় বিদায়ী সভাপতি সভার দায়িত্ব হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার মেহেরুল করিমের নিকট। পরে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার আব্দুল গাফফার নতুন কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মামুনুর রশীদ, সহ-সভাপতি ইমরান মিয়া চৌধুরী, সহকারী সাধারণ সম্পাদক সাইফুল আলম ভূঁইয়া (বাবু), অর্থ সম্পাদক মবিনুর রহমান চৌধুরী ও সহকারী অর্থ সম্পাদক প্রাণ গোবিন্দ নাথ। পরিচালক হিসেবে রয়েছেন ওমর ফারুক, সাজ্জাদ ইকবাল, এম এ মতিন, মিরাজ উদ্দিন ও রোজিনা আক্তার।

এর আগে সভায় সভাপতিত্ব করেন সোসাইটির বিদায়ী সভাপতি হারুনুর রশীদ। এক্সিকিউটিভ কমিটির সদস্য মতিউর রহমানের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং সোসাইটির প্রয়াত সদস্য-সদস্যাদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিদায়ী সভাপতি উপস্থিত সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা