× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০ কোটি টাকার ব্রিজে লোহার রডের পরিবর্তে বাঁশের ফালা

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৯ পিএম

টাঙ্গাইলের বাসাইল পৌর এলাকায় ১০ কোটি টাকার একটি ব্রিজ নির্মাণে লোহার রডের পরিবর্তে ব্যবহার করা হয়েছে বাঁশের ফালা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের বাসাইল পৌর এলাকায় ১০ কোটি টাকার একটি ব্রিজ নির্মাণে লোহার রডের পরিবর্তে ব্যবহার করা হয়েছে বাঁশের ফালা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের বাসাইল পৌর এলাকায় ১০ কোটি টাকার একটি ব্রিজ নির্মাণে লোহার রডের পরিবর্তে ব্যবহার করা হয়েছে বাঁশের ফালা। চরম অব্যবস্থাপনা, দুর্নীতি এবং অনিয়মের প্রকৃত চিত্র উঠে এসেছে এই ব্রিজ নির্মাণে।

এ নিয়ে প্রতিবাদ করায় স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলাও করেছে সংশ্লিষ্ট ঠিকাদার।

বাসাইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাইজখাড়া এলাকায় ২ হাজার ৩০৫ মিটার চেইনেজে ৯০ মিটার দৈর্ঘ্য পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণে চুক্তি মূল্য ধরা হয়েছে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার ৬৫ টাকা।

এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই ব্রিজ নির্মাণ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনুস আল মামুন-মেসার্স জাকির এন্টার প্রাইজ রাতের আঁধারে স্থানীয়দের চোখ ফাঁকি দিয়ে লোহার রডের পরিবর্তে বাঁশের ফালা ব্যবহার করে।

অভিযোগ উঠেছে, রাত ১২টার পর থেকে ভোর রাত পর্যন্ত চলে তাদের এই অনৈতিক কার্যক্রম। রড-সিমেন্টের গুরুত্বপূর্ণ কাঠামোতে এভাবে বাঁশের ব্যবহার জননিরাপত্তাকে সরাসরি ঠেলে দিয়েছে চরম হুমকির মুখে।

মাইজখাড়া গ্রামের আব্দুল আজিজ মিয়া বলেন, “আমরা ঘুমানোর পর রাত ১২টার পর ঠিকাদারের লোকজন কাজ করে। এলাকার লোকজন এ নিয়ে কথা বলার কারণে তাদের নামে চাঁদাবাজির মামলা দিয়েছে”।


বাসাইল উত্তর পাড়ার শিহাব খানশুর বলেন, “এই ব্রিজ নির্মাণে অনিয়মের শেষ নাই। এই অনিয়মের সঙ্গে জড়িত স্থানীয় প্রভাবশালী লোক। আমরা চাই তদন্ত ক তাদের বিরুদ্ধেরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক”।

ব্রিজের নির্মাণকাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়টির সত্যতা পেয়েছে উপজেলা প্রকৌশল দপ্তর। বিষয়টি জেলা প্রকৌশলীকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করার কথা বলছেন তারা।

এ ব্যাপারে বাসাইলের উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, “আমাদের না জানিয়ে রাতের আঁধারে তারা কাজ করেছে। ঠিকাদারের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে”।

অভিযোগ পেয়ে হাতেনাতে প্রমাণ দেখতে সরেজমিনে হাজির হন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘটনাস্থলে সত্যতা পেয়ে ঠিকাদারে বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন তিনি।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, “এ ধরনের অনিয়ম কোন অবস্থাতেই বরদাস্ত করা হবে না”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা