কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৬ পিএম
কুমিল্লার দেবিদ্বারে এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে মা ও আট মাস বয়সি ভাতিজি খুন হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লার দেবিদ্বারে এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে মা ও আট মাস বয়সি ভাতিজি নিহত হয়েছেন। এ সময় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন ওই যুবকের ভাবি।
সোমবার সকাল
সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের
বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়
বাসিন্দারা অভিযুক্ত যুবক ইমনকে আটক করে ঘরে
তালাবদ্ধ করে রাখে।
নিহতরা হলেনÑ
ইমনের মা পেয়ারা বেগম এবং তার আট মাস বয়সি ভাতিজি ইশরাত জাহান। হামলায় গুরুতর আহত ভাবির
নাম রাবেয়া বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ইমন কোনো এক কারণে হঠাৎ উত্তেজিত
হয়ে দা দিয়ে তার নিজ মা পেয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে। এরপর তার আট মাস বয়সি ভাতিজিকে
আছড়ে মেরে ফেলে। এ সময় তাকে বাধা দিতে এগিয়ে এলে ভাবি রাবেয়া বেগমকেও এলোপাতাড়ি কুপিয়ে
জখম করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে রওনা হয়েছি।
প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
তবে ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে
পৌঁছে বিস্তারিত তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।