× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠে যুবককে হত্যা, তরুণী গ্রেপ্তার

খুলনা অফিস

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫২ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

স্বামী-স্ত্রী পরিচয়ে খুলনা নগরীর একটি হোটেলে ওঠার পর হত্যার শিকার হয়েছেন এক যুবক। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন নিহত যুবকের কথিত স্ত্রী।

সোমবার মধ্যরাতে খুলনা থানাধীন খানজাহান আলী রোডের কপোতাক্ষ হোটেলের দ্বিতীয় তলার ১০ নম্বর রুম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সোহেল রানা বাবু নগরীর লবণচরা থানাধীন হরিণটানা অটোস্ট্যান্ড এলাকার লোকমানের ছেলে। গ্রেপ্তার ফাতেমা সোহেল রানার কথিত স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, ফাতেমা ও বাবু স্বামী-স্ত্রী পরিচয়ে গত ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ওই হোটেলে ওঠেন।

হোটেল ম্যানেজার জানান, রাত আড়াইটার দিকে ফাতেমা হোটেলকর্মীদের কাছে এসে মালিককে ফোন দিতে বলেন। একপর্যায়ে তিনি তার স্বামীকে মেরে ফেলেছেন বলে জানান। পরে হোটেলকর্মীরা কক্ষে গিয়ে মেঝেতে বাবুর মরদেহ পড়ে থাকতে দেখেন।

হোটেল কর্তৃপক্ষ রাত ৩টা ৯ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ফাতেমাকে থানায় নিয়ে যায়।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, কপোতাক্ষ হোটেল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা হবে। নিহতের কথিত স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি হত্যার কথা স্বীকার করেছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা