× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপ্রতিম হত্যায় ৩ ঘাতকের স্বীকারোক্তি

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৮ পিএম

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার চার আসামী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার চার আসামী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তুহিন, ফাহাদ ও কামরুল। রাত সাড়ে ৮টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আবিদা সুলতানা মলির আদালতে তারা দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।

কুমিল্লা আদালতের পরিদর্শক সাদিকুর রহমানসহ সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, জবানবন্দিতে তারা তিনজনই অপ্রতিমকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। হাতের আইফোনটি দিতে রাজি না হওয়ায় ধস্তাধস্তির একপর্যায়ে মোবাইল ফোনটি ছিনিয়ে নেন তারা। এ সময় বাঁশ দিয়ে পিটিয়ে অপ্রতিমকে হত্যা করা হয়। তিনজনই আদালতে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে এর দায় স্বীকার করেছেন। এর আগে তাদেরকে আদালতে সোপর্দ করে ডিবি পুলিশ। পরে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

কুমিল্লা আদালতের পরিদর্শক সাদেকুর রহমান বলেন, অপ্রতিম হত্যার ঘটনায় তুহিন, ফাহাদ ও কামরুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাত পৌনে ৯টার দিকে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে দায় স্বীকার করতে চাইলে তাদেরকে ভাবার জন্য তিন ঘণ্টা সময় দেওয়া হয়। 

রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজন দায় স্বীকার করেছেন, সিয়াম নামের অপরজনকে জিজ্ঞাসাবাদ চলছিল।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা